১৮ অগাস্ট, ২০২০ ১১:৩৬ পিএম

স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন পাবে: পররাষ্ট্র সচিব

স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন পাবে: পররাষ্ট্র সচিব

মেডিভয়েস রিপোর্ট: পৃথিবীর বিভিন্ন দেশ করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কারে অনেকদূর এগিয়েছে। যারা এটি আবিষ্কার করছে তাদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। ভ্যাকসিন আসলেই স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, যে ভ্যাকসিনগুলো আসছে বা আসবে সেটি কীভাবে দ্রুত এবং সুলভ মূল্যে পাওয়া যায়। এজন্য যে বাজেটারি সংস্থান, সেটি রাখা আছে। প্রথম অবস্থায় ১৬ কোটি লোককে দেওয়া যাবে না, তবে যারা স্বাস্থ্যকর্মী আছে বা যারা অগ্রাধিকার পায়, তাদের আগে দেওয়া হবে।

পররাষ্ট্র সচিব বলেন, অক্সফোর্ডের গবেষণাটি ভারতীয়রা করছেন। ভারতীয় ওষুধ কোম্পানি টিকা উৎপাদন করছে। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। এমনও হতে পারে আমাদের দেশে এই টিকা বানানো যেতে পারে।

সচিব বলেন, রাশিয়ানদের সঙ্গেও আমরা আলোচনা করছি। যদি দেখা যায় তাদের টিকা ভালো তবে আমরা তাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কিছু ভ্যাকসিন পাওয়া যাবে জানিয়ে সচিব বলেন, এটি পেতে দেরি হবে। কারণ, এটি বিনা টাকায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে দেওয়া হবে।

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক